ইত্তেহাদ নিউজ ডেস্কদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। দেশের গণ্ডি পেরিয়ে এখন কাজ করছেন ভারতেও। ‘ফেলু বক্সী’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এ সিনেমার শুটিংয়ের ফাঁকে ভারতীয় একটি গণমাধ্যমে ব্যক্তিগত জীবন ও কাজ নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন পরী। বাংলাদেশের সমাজ রক্ষণশীল। সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে পরোয়া না করার সাহস কোথায় পান? জবাবে পরীমনি বলেন, সবাই কারও না কারও কথা শুনে কাজ করে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা বলে তো একটা বস্তু আছে। তাই বলে কারও ক্ষতি করে কিছু করতে চাই না। আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনো কাজ করতে পারবো না এ ধরনের চাপিয়ে দেয়া জিনিস ছোটবেলা থেকে মেনে নিতে পারিনি। আমি যখন এগুলো নিয়ে কথা বলি, লোকে ‘বেয়াদব’ বলে।

আমি আসলে এ রকমই বেয়াদব থাকতে চাই। যদি নিজের মতো করে বাঁচতে চাইলে বেয়াদব হতে হয়, আমার অসুবিধে নেই। পরীমনি বিতর্কিত, নাকি সমালোচিত? উত্তরে পরীমনি বলেন, আসলে লোকে আমাকে প্রচণ্ড ভুল বোঝে। আমাকে নিয়ে যা কিছু লেখা হয়, সেসব দেখে নিজেই বিভ্রান্ত হয়ে যাই- এটা কোন পরীমনি! আমার সম্পর্কে আমি এত উদ্ভট তথ্য পাই, ভাবি, এটা কি আমাকে নিয়ে বলছে? পরীমনিকে নিয়ে কোনো বিষয়ে ভুল বোঝে? জবাবে নায়িকা বলেন, আমাকে নিয়ে যে ভুল ধারণা আছে, সেটা হলো, আমি নাকি শুটিং ফাঁসাই। ব্যক্তিগত জীবন নিয়ে লোকে বলে, পরীমনির অনেক প্রেমিক, অনেক বর। কিন্তু আমি জানতে চাই, তারা কোথায়? আমি নিজেও কথা বলতে গেলে বিব্রত বোধ করি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়