জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে পদোন্নতি দিয়েছে সরকার।তাকে পদোন্নতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আলমগীর কবির।নবীরুল ইসলাম গণপূর্তের বিদায়ী সচিব কাজী ওয়াছি উদ্দিনের স্থলাভিষিক্ত হবেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়