ইত্তেহাদ নিউজ ডেস্ক :
তরুণ গীতিকবি আরিফ হোসেন বাবুর কথা ও সুরে শততম গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। ‘ও আমার প্রিয়া রে’ শিরোনামের রোমান্টিক গানটি আগামী পয়লা মার্চ এরিন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।গানটির মিউজিক করেছেন রাফি মোহাম্মদ। ইয়াসিন বিন আরিয়ানের ভিডিও ধারণে পাভেল মাহমুদ জয়ের ভিডিও পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন শুভ্র মেহেরাজ ও ঐশি।

২০২১ সালে কাজী শুভর গানের মাধ্যমেই আরিফ হোসেন বাবু মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন। অল্প সময়ে করেছেন শততম গান। এই জুটির বেশকিছু গান ইতোমধ্যে শ্রোতাপ্রিয় হয়েছে। সেগুলোর মধ্যে ‘বরিশাল বরিশাল’, ‘কন্যা রে’ আমার বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়