ইত্তেহাদ অনলাইন ডেস্কঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা। অভিনয়ের চেয়ে বিতর্কিত কর্মকাণ্ডেই আলোচনায় থাকেন তিনি। এই নায়িকা কিছুদিন আগে জানিয়েছেন বরিশালের ছেলে বিয়ে করবেন না, প্রতিদিন দুইশো প্রেমের প্রস্তাব পান।গেল ১৯ জানুয়ারি ‘শেষ বাজি’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে শিরিন শিলার। এর মধ্যে নতুন একটি ছবির শুটিং শুরু করলেন এই নায়িকা। ছবির নাম ‘যাযাবর’। রবিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে গাজীপুরের লোকেশনে শুটিং শুরু হয়েছে ছবিটির। এতে একজন স্কুলশিক্ষকের মেয়ের চরিত্র অভিনয় করছেন শিলা। টিউশনি করে সংসার চালাতে হচ্ছে নায়িকা শিরিন শিলাকে!নতুন এই ছবিটি নিয়ে শিরিন শিলা বলেন, বাবা স্কুলশিক্ষক। মা অসুস্থ। টিউশনি করে সংসারের হাল ধরতে হয় আমাকে। বলতে পারেন, এটি একটি সংগ্রামী চরিত্র। এ ধরনের চরিত্রে প্রথম কাজ করছি।ছবিতে শিলার বিপরীতে অভিনয় করছেন আরজু। ছবির পরিচালক তাজু কামরুল জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত এই ধাপের শুটিং চলবে। পরের লটের শুটিং শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে।‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন শিরিন শিলা। তবে প্রথম সিনেমায় নায়িকা হিসেবে নয় একটি পার্শ্বচরিত্র ও আইটেম গানে পারফর্ম করেন তিনি। সম্প্রতি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমাতে অভিনেতা ডিপজলের সঙ্গে জুটি বেধেছেন এই অভিনেত্রী। পাশাপাশি কাজ করছেন ‘দ্য রাইটার, ‘ভালোবাসি তোমায়’ ও ‘ব্যাচেলর ট্রিপ’ ছবিতে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়