ঝালকাঠি প্রতিনিধি : জেলায় ২ লাখ ৯৭ হাজার জাল টাকার নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা কৃষ্ণকাঠি এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার দুই প্রতারক হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর এলাকার আলামিন হাওলাদারের স্ত্রী নুপুর বেগম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার দেউরী এলাকার ওয়াজেদ আলী খলিফার ছেলে জসিম খলিফা (৩৫)।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৯৭ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়