এইচ এম মিলন , মাদারীপুর : মাদারীপুর ডাসারে মারামারি করার অপবাদ দিয়ে আবির মৃধা(১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সকালে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করেছেন পুলিশ। আহত আবির মৃধা উপজেলার পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা- হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ও জামাল মৃধার ছেলে।আহত মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, গত রবিবার সকালে পশ্চিম মাইজপাড়া (আন্দিরপাড়) আদর্শ এতিমখানা- হাফেজিয়া মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক করে। এ বিষটি দেখে ভুক্তভোগী আবির তাদের দুইজনকে তর্কবিতর্ক করতে নিষেধ করে। এসময় তাদের দুজনকে থামাতে না পেরে ব্যর্থ হয়ে আবির একা মাদ্রাসার দোতালায় চলে যায়। কিছুখন পর মাদ্রাসার সহকারী শিক্ষক মুক্তারুজ্জামান উপস্থিত হয়ে শিক্ষার্থী আবির মৃধাকে কিছু বলার সুযোগ না দিয়ে মারামারিতে অংশ নেয়ার অপবাদ দিয়ে বেত দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে আহত করেন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত ছাত্রের বাবা ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করে। পরে থানা পুলিশ শিক্ষক মুক্তারুজ্জামান ফকিরকে আটক করে।আহতের বাবা জামাল মৃধা জানান, আমার ছেলেকে বিনা অপরাধে পিটিয়ে আহত করেছে শিক্ষক মুক্তারুজ্জামান ফকির। আমার ছেলে কোন মারামারি করেনি। আমি তার কঠিন শাস্তি চাই।তবে এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক এড়িয়ে যান।এ ব্যাপারে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষককে থানায় আনা হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়