সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হাফিজার রহমান নামে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে। জানা যায়, শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকালে গ্রেপ্তারকৃত আসামী উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব-ঝিনিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হাফিজার রহমানকে আদালতে পাঠানো হয়েছে। থানার এএসআই আব্দুল মোমিন জানান, আসামী হাফিজার রহমানের অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত হত্যা মামলায় তার বিরুদ্ধে এ রায় প্রদান করেন। এরআগে থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে কুমিল্লা জেলার বুড়িচং থানার ইঠাপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হাফিজার রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলায় (মামলা নং- এসসি ৩৫৯/১৭) বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষণার আগে থেকে পলাতক ছিল।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news