রাজশাহী প্রতিনিধি  : শীত এলেই পড়ে খেজুর রস খাওয়ার ধুম পড়ে। গ্রামে-গঞ্জে উৎসব মুখরভাবেই খাওয়া হয় খেজুরের কাঁচা রস। প্রক্রিয়াকরণ ছাড়া কাঁচা খেজুরের রসে নিপা ভাইরাসে আক্রমণের ঝুঁকি বাড়ছে। দেশে নিপা আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার ৭০ শতাংশের বেশি। এ কারণে রাজশাহীতে খেজুরের কাঁচা রস বিক্রিতে মৌখিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।সম্প্রতি দেশে সন্দেহভাজন নিপা ভাইরাস জণিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আফজাল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি জেলার বাঘা উপজেলার বাসিন্দা।এ ঘটনার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একাধিক টিম জেলায় জেলায় ভিজিট করছে। সর্তক থাকতে দিয়েছেন নানা নির্দেশনা। এর ফলশ্রুতিতে কাঁচা খেজুর রস বিক্রেতাদের রস নষ্ট করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক।

তিনি আরও বলেন, নিপা ভাইরাস উদ্বেগ বাড়াচ্ছে। এর মধ্যে খেজুর রস বিক্রিতে অস্থায়ী মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করে অভিযান চালানো হচ্ছে। কাঁচা রস কেউ বিক্রি করলেই তার রস ধ্বংস করা হচ্ছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়