ঢাকা অফিস :  দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আর উপনেতা হয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।রোববার তাদেরকে বিরোধীদলীয় নেতা ও উপনেতা করে এক প্রজ্ঞাপন জারি হয়েছে।এর আগে গত ১৮ জানুয়ারি জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় জিএম কাদেরকে দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচন করে দলটি। আর পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে বিরোধীদলীয় চিফ হুইপ এবং দলের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহম্মেদকে বিরোধীদলীয় হুইপ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।এছাড়াও কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি।ওই সভায় বিরোধীদলীয় নেতা, উপনেতা, চিফ হুইপ ও হুইপ মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী স্পিকারকে চিঠিও দেয় দলটি।গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসনে জয়লাভ করে। এই নির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্য জোটবদ্ধ হয়ে প্রধান বিরোধী দল হতে চাচ্ছে। জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকতে চাইলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবলমাত্র স্পিকারের। তিনি সম্মতি দিলেই জাতীয় পার্টি প্রধান বিরোধী দলের আসনে বসতে পারবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়