বরিশাল অফিস : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবনের তৃতীয় তলার রেলিং থেকে পড়ে ছাত্রী জান্নাতুল ফেরদৌস আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তাকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল।আহত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ববির ইংরেজি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী। তিনি নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের সৈয়দ মঞ্জিলের সৈয়দ আলাউদ্দিনের মেয়ে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আবদুল কাউয়ুম জানান, প্রশাসনিক ভবন-২ এর তৃতীয় তলার রেলিংয়ে বসে ছিলেন ওই ছাত্রী। তখন মাথা ঘুরে নিয়ে পরে গিয়ে আহত হয়। তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এখন কিছু প্যাথলজি পরীক্ষার পর নিশ্চিত হয়ে চিকিৎসকরা বলতে পারবেন শরীরের অভ্যন্তরে কোন ক্ষতি হয়েছে কিনা।এখন তার অবস্থা শঙ্কা মুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়