রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।তিনি একাধিক অর্থঋণের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম।
র‌্যাব জানায়, নড়াইল, নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে তিনটি অর্থঋণ মামলায় যশোরের বাসিন্দা বাপ্পাদিত্যকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

যশোরের কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশনস) পলাশ কুমার বিশ্বাস বলেন, ‘বাপ্পাদিত্যের বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট ছিল। আজ বুধবার তাকে যশোর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়