ইত্তেহাদ  নিউজ ডেস্ক : সব বাংলাদেশির মানবাধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র শক্তিশালী করার জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান ভলকার টার্ক।

সোমবার জেনেভা থেকে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন যে অনেক কষ্টের বিনিময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল এবং এটি শুধু দেখানোর জন্য যেন না হয়। উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ পথিকৃৎ এবং আন্তরিকভাবে আশা করি এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

নির্বাচনের আগে বিভিন্ন ধরনের সহিংসতা, অগ্নিসংযোগ, অনেক বিরোধী দলের সমর্থকদের নির্বিচারে গ্রেফতার করা হয়েছে অথবা তাদের ভয়-ভীতি প্রদর্শন করা হয়েছে— এ অভিযোগ করে টার্ক বলেন যে এ ধরনের পদক্ষেপ সঠিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়।

টার্ক বলেন যে সব ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং সুষ্ঠু ও স্বচ্ছ বিচারের মাধ্যমে যারা এর জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়