চট্টগ্রাম প্রতিনিধি :  কক্সবাজারের রামুর বৌদ্ধ বিহারে আবারও নাশকতার চেষ্ঠা। শুক্রবার সাইসেন বৌদ্ধ বিহারে আগুন দেয় দুর্বৃত্তরা।

বৌদ্ধ সম্প্রদায়ের নেতা নীতিশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের জরুরী হস্তক্ষেপে বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পায় কাঠের তৈরী দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীতে নির্মিত প্রায় দেড়শো বছরের প্রাচীন এ বৌদ্ধ বিহারটি। এ ঘটনায় আবারও নতুন করে আতংক সৃষ্টি হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটাস্থ রাখাইন সম্প্রদায়ের দেড়শ বছরের পুরানো কাঠের তৈরী ‘উসাইচেন বৌদ্ধ বিহারের ( বড় ক্যাং )’ পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ২ টার দিকে আকস্মিক আগুন লেগে যায়। এসময় বৌদ্ধ বিহারের ভিতরে অবস্থানকারিরা চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানিয়েছেন, আগুনের সূত্রপাতের পাশাপাশি এটি নাশকতা নাকি নিছক কোন দুর্ঘটনা তা পুলিশ এখনো নিশ্চিত নয়। রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশাপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনা কিভাবে ঘটেছে বা কোন দূর্বৃত্তরা সংঘটন করেছে কিনা পুলিশ তদন্ত করছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়