গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া কর্মচারী কর্তৃক বিশ্বাস ভঙ্গ ও চুরি করার কথা জিজ্ঞেস করায় দৈনিক দেশবাংলা পত্রিকার কান্ট্রি এডিটর গোলাম সারোয়ারকে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে কাপাসিয়া থানায় ৫ জনকে আসামী করে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং – ৯,  জাহাঙ্গীর খান,  রুহুল,  আসামী আরিফ, সাদিক, ৫জাহাঙ্গির ওরফে ছোট জাহাঙ্গীর। উক্ত মামলায় ৫জন”কে আসামী করে মামলা দায়ের করা হলেও মামলার আসামীরা জামিনে বেড়িয়েছেন কিন্তু মামলার আসামী  জাহাঙ্গীর খান ও ২নং আসামী রুহুল হাওলাদার মামলা দয়েরের পর থেকেই এরা দু”জন পলাতকে পলাতক দেখিয়ে গ্রেফতার করছেন না কাপাশিয়া থানা পুলিশ।

জানা যায় যে আসামীদের সাথে কাপাসিয়া থানার কিছু ওসি ও আনসার সদস্যে সাথে সখ্যতা থাকার কারণে মামলার সমস্ত খবরাখবর আসামীদের কাছে পৌঁছে যায়। কাপাসিয়া থানা পুলিশ সদস্যরা ফ্রি ইন্টারনেট সার্ভিস নেয় তাদের কাছ থেকে। ৪ নং আসামী কাপাসিয়া থানার নাশকতা মামলার আসামী হয়েও থানার কিছু সুবিধাভোগী পুলিশ সদস্য তাকে গ্রেফতার করেনা বলে অসংখ্য অভিযোগ রয়েছে।উপজেলা ভাইস চেয়ারম্যানের মাধ্যমে এমপিকে দিয়ে ও থানায় তদবির করিয়েছেন বলেও বিশ্বস্ত সুত্রে জানা যায়। থলে কি ক্ষমতাসীন দলের তদবিরের কাছে পুলিশ যেন এক প্রকার গোলাম। ঘটনার সূত্র জানা যায় যে গত ১২ ডিসেম্বর  রাত ৯.৩০ মিনিটের সময় সোলাইমান মাস্টারের বাড়ির পশ্চিম পাশে ৪-৫ জন লোক দৈনিক দেশবাংলা পত্রিকার কান্ট্রি এডিটর গোলাম সারোয়ারের উপর অতর্কিত ভাবে হামলা চালায় হত্যার উদ্ধেশ্যে পরে তাকে আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলে স্থানান্তর করে। দুঃখজনক হলেও সত্য এই যে হত্যার উদ্ধেশ্যে গোলাম সারোয়ারের উপরে হামলা করে হলে প্রাণে বেঁচে গেলেও মারাত্মক ভাবে আহত হন তিনি।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়