ঢাকা প্রতিনিধি :  বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র নির্বাচন যারা করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা থাকবে না। জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে কারো কোনো আপত্তি নেই।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশ তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েন রয়েছে।তিনি বলেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের পথে হাঁটছেন।এসময় জাতীয় পার্টির সঙ্গে বৈঠক কোনো লুকোচুরি নয় দাবি করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার সঙ্গে আলাপ আলোচনা চলছে।বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন যতো ঘনিয়ে আসছে বিএনপি ততোই মরিয়া হয়ে উঠছে। তাদের গুপ্ত টার্গেট আরো ভয়াবহ হতে পারে। বিএনপির নৃশংস রাজনীতির টার্গেট পুলিশ, সাধারণ মানুষসহ অনেকে।ওবায়দুল কাদের বলেন, সকালে সিরাজগঞ্জে মুরগির বাচ্চাবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ গাড়ি, ১০টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়