ঢাকা প্রতিনিধি : প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।বুধবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশ করেন তিনি। পরে নির্বাচন কমিশনের ২ নম্বর বুথে (রাজশাহী অঞ্চলে) এ আপিল আবেদন জমা দেন।এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ কংগ্রেস জোট থেকে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দেন হিরো আলম।তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিল করেন।রিটার্নিং কর্মকর্তা বলেন, দলীয় প্রার্থী হলেও হিরো আলম স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র পূরণ করেন। রাজনৈতিক দলের স্থানে হিরো আলম লিখেছেন প্রযোজ্য নহে। এছাড়া কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাকে ভোটার তালিকার এক শতাংশ সমর্থনের তথ্য জমা দিতে হবে। তিনি সেটিও করেননি। তারপর হলফনামার সঙ্গে সম্পদের আয়-ব্যয় বিবরণীও জমা দেননি।এর আগে, বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হন আলোচিত এই কনটেন্ট ক্রিয়েটর। ২০১৮ সালের নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন তিনি।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়