ঝালকাঠি প্রতিনিধি :  দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের দায়ে ঝালকাঠি বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন-কাঠালিয়া উপজেলার বিএনপি কর্মী আব্দুল জলির মিয়াজী ও জাকির হোসেন কবির। সোমবার সন্ধ্যায় বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

কাঠালিয়ায় অস্ত্র নিয়ে সমাবেশে শাহজাহান ওমর, শোকজ ইসির

 

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপি কর্মী আব্দুল জলিল মিয়াজী ও জাকির হোসেন কবিরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। এর আগে সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আব্দুল জলিল মিয়াজীকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়