আশাদুজ্জামান আশা,বগুড়া : বগুড়ার শেরপুরে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় জমিতে লাগানো চারা গাছ উপড়ে ফেলে দেওয়ার এবং জীবননাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সন্ত্রাসীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল খালেক এবং জমির অন্যান্য অংশীদারেরা।শনিবার (২,ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ প্রেস ক্লাব শেরপুর উপজেলা শাখায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আব্দুল খালেক। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, শেরপুর উপজেলার গোপালপুর মৌজার জে, এল নম্বর ১৪৬, আর, এস খতিয়ান নম্বর ৪০৮৭, ৪০৮৮, ৪০৮৬, ৪০৮৫, ৪৭৫, দাগ নম্বর ৭১৬২ হাল দাগ ২০৭৪৩, এর দুই একর জমি দলিল মূলে ক্রয় করে প্রায় ৪০ বছর যাবত ভোগ দখল করে আসছেন। নামজারি করে নিয়মিত সরকারি খাজনা দিয়ে আসছেন। কিন্তু গত ২৭ নভেম্বর সকালে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের সালফা গ্রামের বুজরত আলীর ছেলে আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম আজিবর, ইয়াছিন ,দবির ,আবু ওহাব এবং আবু তাহের গংদের সন্ত্রাসী বাহিনী নিয়ে লাঠি সোটায় সজ্জিত হয়ে অবৈধভাবে জমি দখল করার উদ্দেশ্যে ভুক্তভোগীদের স্বত্ব দখলীয় জমিতে সম্প্রতি লাগানো প্রায় এক হাজার ইউক্লিপটাসের চারা গাছ উপড়ে নদীতে ফেলে দেয় এবং জমির চারিপাশ ঘিরে বাঁশের বেড়া ভাঙচুর করে নিয়ে যায়। এতে তার প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। উপরন্ত ভুক্তভোগীদের কুল বরই বাগানের গাছের এবং মরিচ ক্ষেতের ক্ষতিসহ ভুক্তভোগীদের হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি দিয়েছে।এ বিষয়ে তাৎক্ষণিকভাবে শেরপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পরবর্তীতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করলে আদালত শেরপুর থানার অফিসার ইনচার্জকে নালিশি সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখার নির্দেশ দেন এবং সহকারি কমিশনার (ভূমি)কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আব্দুল খালেক, মোঃ ইব্রাহিম ফকির, মোঃ ইসাহাক ফকির এবং মোঃ বেলাল ফকিরসহ অন্যান্য ওয়ারিশগণ।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়