ভোলা প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলায় দুর্নীতি প্রতিরোধ নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে দৌলতখান প্রেসক্লাব কার্যালয় নবগঠিত কমিটির পরিচয়পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল মাওলা ফারুক সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার (অব.) অশিত রঞ্জন দাসের সঞ্চলনায় সভায় আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক এ. এন. বশির আহমেদ, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও চিকিৎসক হাসিনা বেগম, দৌলতখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফ, সাংবাদিক এম এ আশরাফ ফরাজী, শিক্ষিকা কাজল রেখা, গায়ক মাহবুবুর রহমান সোহাগ ও সাথী বেগম।

উল্লেখ্য, দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী ভোলার দৌলতখান উপজেলায় ৯ সদস্য বিশিষ্ট দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ১ নভেম্বর ২০২৩ তারিখ হতে আগামী ৩ বছরের মেয়াদকালে, দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়