ভিক্ষার থালা
নাজিমুল হক

কারো হাতে ভিক্ষার থালা,কেউ মহারাজ
কারো মাথায় ঋণের বোঁঝা,কেউ ছড়ায় ত্রাস
কেউ আজ নরখাদক,না পেয়ে খাবার
আইন নেই-শাসন নেই,এই অরাজকতার।
মধ্যবিত্ত চুপিচুপি কাঁদে নিভৃতে
ভিক্ষার থালা হাতে নেয়-না লাগবে সম্মানে
অল্প আয়ের কর গুলো আজ হচ্চে পাচার বেশ
মধ্যবিত্তের চলতে হিমশিম, তাই নিম্নবিত্তও শেষ।
উচ্চ পদের কর্মকর্তা কলমের খোঁচায় লাখ
তাঁর উপরের কর্ম-দাতা সব করে দেয় সাফ
এ প্রক্রিয়ায় ব্যবসা তাঁদের চলছে তবে বেশ
দেখছেনা আজ ভান করেও দেশটা হচ্ছে শেষ।

নাজিমুল হক (সিন্দুরপুর)
ফেনী সরকারী কলেজ, বাংলা বিভাগ

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়