প্রেমিকের চোখে জলাতঙ্কের সূচ ফুটিয়ে ক্ষোভ মেটালো ফ্লোরিডার এক নারী। ফক্স নিউজ জানিয়েছে, মিয়ামি-ডেড পুলিশ ডিপার্টমেন্টের গ্রেপ্তারের হলফনামা অনুসারে ৪৪ বছর বয়সী সান্দ্রা জিমেনেজ তার প্রেমিকের সাথে এক বাড়িতে থাকতেন। ওই যুগল গত ৮ বছর ধরে সম্পর্কে ছিলেন। ৪৪ বছর বয়সী সান্দ্রার সঙ্গে তাঁর প্রেমিকের মাঝেমাঝেই ঝামেলা লেগে থাকত। কারণ প্রেমিকা থাকতেও অন্য মেয়েদের দিকে তাকানোর অভ্যেস ছিল তার। শনিবারও সেই নিয়ে ঝামেলা বেঁধেছিল। কথা কাটাকাটির মাঝেই বিরক্ত হয়ে সোফার উপর শুয়ে পড়েছিলেন প্রেমিক। রাগ সহ্য করতে না পেরে এবার নিজের সঙ্গীর ডান চোখের পাতায় জলাতঙ্কের ইনজেকশন দিয়ে দেয় সান্দ্রা।অন্যচোখে আরও একটি সূচ বিঁধানোর আগেই অবশ্য প্রেমিক তাকে ধরে ফেলেন।এরপর সেখান থেকে পালিয়ে যান সান্দ্রা। হামলার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জিমেনেজকে বাড়ির বাইরে তার গাড়িতে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। যখন তাকে আক্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, জিমেনেজ দাবি করেছিলেন যে, তার প্রেমিকের আঘাতগুলি “আত্মপ্ররোচিত” ছিল। নিজেকে আঘাত করার উদ্দেশেই নাকি সে এই কাজ করে বসে। যদিও পুলিশের কাছে নিজের অপরাধ কবুল করেননি সান্দ্রা। গ্রেপ্তারের রেকর্ড অনুসারে জিমেনেজ ৭৫০০ ডলার বন্ডে টার্নার গিলফোর্ড নাইট সংশোধন কেন্দ্রে হেফাজতে রয়েছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়