বাসস : পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করেছে ন্যূনতম মজুরি বোর্ড। রোববার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করেন। বোর্ড এছাড়াও মজুরি কাঠামোতে গ্রেডের সংখ্যা পাঁচটি থেকে কমিয়ে চারটি করেছে। এর আগে, গত ৭ নভেম্বর মজুরি বোর্ড বেতন গ্রেডের সংখ্যা সাত থেকে কমিয়ে পাঁচে নামিয়ে এনেছিল। লিয়াকত আলী মোল্লা জানান, মজুরি কাঠামোর খসড়ায় পাঁচটি গ্রেডের প্রস্তাব করা হলেও বোর্ড সদস্যদের সঙ্গে আলোচনা করে তা কমিয়ে চারটি গ্রেড করা হয়।

 

*গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়