মো খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি এবং মেয়র পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিকে (কচি মোল্লা) গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার(৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে জেলা শহরের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। হাফিজুর রহমান মোল্লা কচি পৌর শহরের মৌড়াইল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন জানান, হাফিজুর রহমান মোল্লা কচিকে র‍্যাব গ্রেফতার করে রাত দেড়টার দিকে থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে।  বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়