বিনোদন ডেস্ক :  ঢালিউডের আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী, দুজনেই চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী। ঢালিউডের দুই নায়িকার মধ্যে যে দা-কুমড়া সম্পর্ক, প্রায়ই পরস্পরের প্রতি তির্যক মন্তব্যে প্রকাশ।এবার বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের তেমন এক মন্তব্য নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বলেন, ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি, এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। তবে এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেন এই নায়িকা। অপুর কথায়, এক বাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের এমন মন্তব্য দ্রুত গতিতে ছড়িয়ে গেলেও নীরব ছিলেন শবনম বুবলী। বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি।সেখানে বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’এই স্ট্যাটাসে কারেও নাম উল্লেখ না করলেও স্ট্যাটাসটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই বুবলী দিয়েছেন তা স্পষ্ট। এখন দেখার অপেক্ষায় এর পরিপ্রেক্ষিতে অপু কি মন্তব্য করেন।

 

* সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন

* অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি প্রকৃতি আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায়