ঢাকা প্রতিনিধি : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বিটিআরসির বর্তমান চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের স্থলাভিষিক্ত হবেন। তিনি আগামী ১৪ ডিসেম্বর বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বর্তমানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত