ইত্তেহাদ নিউজ,অনলাইন : দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ধস নেমেছে এসএসসি পরীক্ষায় পাসের হারে। পাশের হার কমেছে ২৭ দশমিক ৭ শতাংশ। কমেছে জিপি এ-৫ প্রাপ্তি। বাড়েনি পাশ করা ( ফলাফল শূণ্য) কলেজের সংখ্যাও।
এবার এ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ২০২৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এই ফলাফল নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।
এবারে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে।
এবার এ বোর্ডে ৪৩ টি কলেজের কোন পরীক্ষার্থী পাশ করেনি। গতবার (২০২৪ সাল) পাশ করেনি ২০টি কলেজ।
দিনাজপুর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এরমধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্রদের পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। এবারো এগিয়ে আছে ছাত্রীরা।
এবার বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২৭ জন। এবার শতভাগ পাশ করা কলেজের সংখ্যাও কমেছে। শতভাগ পাশ করেছে ১১ টি কলেজ। গতবার শতভাগ পাশ করেছিল ১৫টি কলেজ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত