আহসান হাবীব লায়েক ,জকিগঞ্জ (সিলেট) : জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় পূর্বজামডহর গ্রামের কুরিয়ারবন্দ ডহর থেকে প্রায় ৫০কেজি ওজনের জীবিত মাছ সহ যুবককের লাশ উদ্ধার করে থানা পুলিশ। এসময় স্থানীয় ইউপি সদস্য এমাদ উদ্দীন সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানা যায়, পেশায় মৎসশিকারী জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বীরশ্রী ইউনিয়নের পূর্বজামডহর গ্রামের কুরিয়ারবন্দ কুশিয়ারা নদীর ডরে মাছ ধরার নৌকা এবং তিনজন সঙ্গীসহ সেখানে যান। পরে নৌকা থেকে মাছ ধরতে অক্সিজেন সাপোর্টসহ নদীতে নামেন ঐ যুবক। সাথে থাকা বাকী সঙ্গীরা অনেক্ষণ পরে ফিরে না আসায রশি ধরে টান দিয়ে উপরে উঠান। ততক্ষণে লাশ হয়ে পরপারে পাড়ী জমান ঐ যুবক।
নিহত যুককের ছোট বোন আমিনা বেগম জানান, আমার ভাইর সাথে থাকা অন্য শিকারীরা আমাদের খবর দিলে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমার ভাই গতকাল কানাডা যাওয়া জন্য ফিঙ্গার দিয়ে এসেছে কিন্তু আজ পৃথিবী থেকে বিদায় নিযে গেল।
* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত