লাইফ স্টাইল

যেভাবে চোখের তলায় কালি দূর করবেন

etihad
১১২
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : বাড়িতে বিয়ে মানেই রাত জাগা, দৌড়ঝাঁপ আর মানসিক চাপ— সবকিছুতেই ব্যস্ততার চাপ। আর সেই চাপের ছাপ পড়ে যায় চোখের তলায়। হঠাৎ করে কালচে ছায়া, ফোলা ভাব দেখে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। হাতে মাত্র তিন দিন সময় বিয়ের। একটু দুশ্চিন্তা তো বটেই। সঠিক যত্ন নিলে চোখের তলার কালি অনেকটাই হালকা করা সম্ভব। প্রয়োজন শুধু একটু নিয়ম আর সচেতনতা।

চোখের তলার কালি পড়ার দুটি মূল কারণ হচ্ছে— ক্লান্তি ও মানসিক চাপ। তার সঙ্গে রয়েছে ঘুমের অভাব। তাই এই তিন দিনে প্রতিদিন অন্তত ৭ ঘণ্টা ঘুমাতেই হবে—এটাই প্রথম শর্ত। এখানে আপস করা চলবে না। রাতে শোবার আগে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর শসা বা আলুর পাতলা স্লাইস ১০–১৫ মিনিট চোখের ওপর রাখুন। এতে রক্তনালি সঙ্কুচিত হয়, কালচে ভাব ও ফোলাভাব কমে। চাইলে ঠান্ডা গ্রিন টি ব্যাগও ব্যবহার করতে পারেন। কারণ এর অ্যান্টি-অক্সিডেন্ট চোখের ত্বককে শান্ত করে। রক্ত সঞ্চালন উন্নত হয়, যা কালচে ভাব কমানোর জন্য একান্ত জরুরি।

আর চোখের নিচের ত্বক খুবই পাতলা। তাই এখানে আর্দ্রতার অভাব হলে কালি আরও স্পষ্ট হয়। রাতে অল্প অ্যালোভেরা জেল কিংবা বিশুদ্ধ বাদাম তেল আঙুলে নিয়ে হালকা করে ম্যাসাজ করুন। বেশি চাপ দেবেন না। পানি বেশি করে খান—ডিহাইড্রেশন চোখের তলার কালি গাঢ় করে তুলতে পারে। সঙ্গে লবণ খাওয়া কমান, তা না হলে পানি ধরে রেখে চোখ ফুলে যেতে পারে।

বিয়ের আগে শেষ দিনে আপনার ত্বককে ফ্রেশ দেখানোটাই মূল লক্ষ্য। ঠান্ডা চামচ আগে থেকে ফ্রিজে রেখে দিন। সকালে উঠে তা চোখের নিচে আলতো করে চেপে ধরুন। এতে সঙ্গে সঙ্গে ফোলাভাব কমে যাবে। এরপর ভিটামিন ‘ই’ ক্যাপসুল কেটে অল্প তেল চোখের তলায় লাগালে ত্বক নরম ও উজ্জ্বল দেখায়। বাইরে বেরোনোর সময় সানগ্লাস ব্যবহার করুন—সূর্যের আলোও কালির একটা বড় কারণ।

সবশেষে এই তিন দিনে বেশি তেল-মসলা, চিনিজাতীয় খাবার এড়িয়ে চলুন। পালংশাক, শসা, ফল, বাদাম—এ ধরনের খাবার চোখের ত্বকের জন্য ভালো। ক্যাফিন আর অতিরিক্ত স্ক্রিন টাইম কমান। মানসিক চাপ কমান। চোখের তলার কালি শুধু ত্বকের সমস্যা নয়, আপনার শরীরের ক্লান্তিরই প্রতিফলন। একটু যত্ন, একটু বিশ্রাম—এই তিন দিনেই আপনাকে বিয়ের দিনে আরও ফ্রেশ আর আত্মবিশ্বাসী করে তুলবে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.