বাংলাদেশ ঢাকা

মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নামে দুই কোটি টাকা আত্মসাৎ : মূল হোতা গ্রেফতার

ক্যালিক্স মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড
৬৬
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : প্রতি লাখ টাকায় মাসে দুই থেকে তিন হাজার টাকা লভ্যাংশ দেয়ার প্রলোভন দেখিয়ে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর নামে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মুগদা থানা পুলিশ গতকাল দুপুরে পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর বাজার এলাকা থেকে একাধিক মামলার এজাহারনামীয় আসামি আক্তারুল ইসলাম বিল্লাল (৪০)-কে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত আক্তারুল ইসলাম বিল্লাল ও তার স্ত্রী নার্গিসের নেতৃত্বে ‘ক্যালিক্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি.’ নামের সমিতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করা হয়। তারা সাধারণ জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদান করলেও পরবর্তীতে আমানতকারী ও বিনিয়োগকারীদের প্রতিশ্রুত লভ্যাংশ ও মূল টাকা ফেরত না দিয়ে আত্মসাৎ করে।

মুগদা থানা সূত্রে জানা যায়, এ ধরনের প্রতারণা ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত রুজুকৃত মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আক্তারুল ইসলাম বিল্লালের বিরুদ্ধে মুগদা থানায় তিনটি প্রতারণা মামলা রয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.