বাংলাদেশ বরিশাল

ভোলা ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের ফজলুল করিম

ফজলুল করিম
১১৭
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক প্রার্থী সরে দাঁড়ালেন মাওলানা মো. ফজলুল করিম।

বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ভোলা-২ আসনের আসন পরিচালক মাওলানা মো. মাকসুদূর রহমান তার নিজ নামের ফেসবুক পেজ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার আইডি থেকে এ তথ্য নিশ্চিত করেন।

ফেসবুকে দেওয়া এক আবেগঘন বক্তব্যে তিনি জানান,কেন্দ্রীয় সংগঠনের নীতিগত সিদ্ধান্ত এবং বৃহত্তর ইসলাহী স্বার্থ বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামী এই আসনে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি কোনো দুর্বলতা কিংবা ভয়ের কারণে নয়; বরং সংগঠনের শৃঙ্খলা, উম্মাহর ঐক্য এবং আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যে আরও বলা হয়, গত এক বছর ধরে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার প্রত্যন্ত অঞ্চল, হাট-বাজার এবং সাধারণ মানুষের বাড়ি-বাড়ি গিয়ে জামায়াতে ইসলামী যে ভালোবাসা ও সমর্থন পেয়েছে, তা নেতাকর্মীদের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

মাওলানা মাকসুদূর রহমান বলেন, এই সিদ্ধান্তে সমর্থকদের মধ্যে কষ্ট বা হতাশা তৈরি হতে পারে—সে বিষয়টি সংগঠন গভীর শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করছে। তবে আদর্শ, ন্যায় ও ইসলাহী রাজনীতির সংগ্রাম কখনো থেমে থাকবে না।
তিনি আরও বলেন, নির্বাচন থাকুক বা না থাকুক, ভোলা-২ আসনের মানুষের পাশে জামায়াতে ইসলামী আগের মতোই থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেষে তিনি ভোলা-২ আসনের ভোটার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের দোয়া কামনা করেন এবং ধৈর্য, প্রজ্ঞা ও ঐক্যের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.