বাংলাদেশ ঢাকা

প্রার্থিতা ফিরে পেলেন ইসলামি বক্তা সাঈদ আনসারী

সাঈদ আনসারী
৬৩
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : নির্বাচন কমিশনের আবেদন করে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইসলামি বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারী তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানিতে সাইদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল করেন।

সে সময় রিটার্নিং কর্মকর্তা জানান, কামরুল ইসলাম মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের যে সমর্থন তালিকা জমা দেন, তা যাচাইয়ের সময় ১০ জনের নাম, ঠিকানা ও স্বাক্ষর পরীক্ষা করা হয়। এ সময় একজন সমর্থকের জাতীয় পরিচয়পত্রে নামের অমিল পাওয়া যায়। সে কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কামরুল ইসলাম সাঈদ আনসারী নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.