বাংলাদেশ ঢাকা

পিডব্লিউডির সিরাজগঞ্জের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদার ফ্ল্যাট ক্রোক

pwd dhaka
৭৮
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) সিরাজগঞ্জের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের রাজধানীর মোহাম্মদপুরে গ্যারেজসহ ১ হাজার ৩২৮ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদক জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, জাহিদা আক্তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে যে, তিনি মালয়েশিয়ায় কোটায় একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন। অভিযোগে আরও উল্লেখ আছে, তিনি ঢাকায়ও একাধিক ফ্ল্যাট ক্রয় করেছেন, যার মধ্যে শ্যামলীতে একটি অ্যাপার্টমেন্ট থাকার সত্যতা পাওয়া গেছে। তিনি ২০২২ সালের ৫ আগস্ট তার সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। গণপূর্ত অধিদপ্তরে তার চাকরি থেকে অব্যাহতির আবেদন প্রক্রিয়াধীন অবস্থায়ই তিনি মালয়েশিয়ায় চলে যান।

তার কন্যা কুয়ালালামপুরের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। পরে তিনি তাকে নিয়ে অস্ট্রেলিয়াতে চলে যান। সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন। যেহেতু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি চাকরি থেকে অব্যাহতির আবেদন করে তা প্রক্রিয়াধীন অবস্থায়ই দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিলেন এবং তার স্বামী গণপূর্ত সার্কেল-৩ এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দীন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিও অস্ট্রেলিয়াতে পিআর পেয়েছেন। সে কারণে তার অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.