বাংলাদেশ ঢাকা

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বেসিন ধসে দুই শিশু নিহত

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
৮৩
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : সিরাজগঞ্জে কোভিড ১৯ মোকাবেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি হাট খোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন, খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের ছেলে সুমি (২)।

রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, কোভিড ১৯ মোকাবেলা করতে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করেন। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। খেলাধুলার একসময়ে বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এসময় সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়রা বেসিনটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ধসে পড়েছে বলে অভিযোগ করছেন।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.