বাংলাদেশ ঢাকা

আ. লীগ ও এনসিপির ৩শ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

image 1768056484 fAeb67iD2eWctPPckGCEV4cF3X9WPNznIRwk55X4
৭৪
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : শরীয়তপুরে আওয়ামী লীগ, যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার বুড়িরহাট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে বিএনপিতে যোগ দেন।

শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-৩ আসনের প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

যোগদানকারী তিন শতাধিক নেতাকর্মীর মধ্যে জেলার পরিচিত বেশ কয়েকজন মুখ রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব, বাংলাদেশ জাতীয় পার্টির যুবশক্তির সদস্য সচিব মো. সিয়াম।

এর আগে আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসের মাধ্যমে আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি লেখেন, ‘আমি মজিবর রহমান খোকন ব্যক্তিগত ও পারিবারিক কারণে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করলাম।’

পরবর্তীতে যোগদান অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন যে, বিগত সরকারের আমলে তিনি নির্যাতিত ও নিপীড়িত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি দুই শতাধিক অনুসারীসহ বিএনপিতে এসেছেন বলে জানান।

এদিকে জেলা যুবশক্তির সাবেক মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব তার বক্তব্যে বলেন, ‘এনসিপি নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে এসেছিল, তারা তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শতাধিক নেতাকর্মীসহ আজ ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হলাম।’

নবাগতদের স্বাগত জানিয়ে বিএনপি প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই একটি পরিবার। হিংসা ও বিদ্বেষ ভুলে সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ, সমৃদ্ধ ও উন্নত শরীয়তপুর গড়ে তুলতে চাই।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিল শেষে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ঘটনায় জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.