বাংলাদেশ ঢাকা বিশেষ সংবাদ রাজনীতি সংবাদ

অপারেশন ডেভিল হান্ট: সাভারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রাজিবের মামা কুটি মোল্লাসহ গ্রেফতার ১৩

1 6 67abb0d807e7c
৮২
print news

ঢাকা প্রতিনিধি : ঢাকা প্রতিনিধি : আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সারাদেশে পরিচালিত হচ্ছে ডেভিল হান্ট অপারেশন। সেই ধারাবাহিকতায় সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম রাজিবের মামা কুটি মোল্লাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল মিয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল জনাব মোঃ শাহীনুর কবিরের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞার নেতৃত্বে সাভার মডেল থানার একটি বিশেষ টিম সোমবার রাতে ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে ১৩ আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ দেলোয়ার হোসেনকে (৫৭) মুক্তির মোড় থেকে, দক্ষিণ রাজাশন ও কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করে শাহাদাত হোসেন (৩৪), কাউন্দিয়া থেকে পৌর ১নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভাপতি আসমা খানম শিল্পি (৩৭), সাভার পৌর এলাকার ডগরমোড়া থেকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এমপি মইনুল হোসেন খান নিখিলের পিএস আবু বকর সিদ্দিকি (৪৮), দিলখুসাবাগ এলাকা থেকে মোঃ আনোয়ার হোসেন মাঝি (৪৪), যাদুরচর এলাকা থেকে কৃষকলীগ নেতা মোঃ সেলিম ভূঁইয়া (৫০), আমিনবাজার থেকে মোঃ নাছির হোসেন (২৪), ও আমিনবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা, মোঃ শওকত আলী (৬৫), বলিয়ারপুর বাসস্ট্যান্ড থেকে কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (৪৩), হেমায়েতপুর এলাকা থেকে মোঃ রুহুল আমিন (৫৫), তেঁতুলঝোড়া ২নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি যুবরাজ ইসলাম মিলন (২২), হযরতপুর ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম (৩৪) এবং সাভার উত্তরপাড়া এলাকার মৃত ইব্রাহিম মোল্লার ছেলে আখতারুজ্জামান কুটি মোল্লাকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ডেভিল হান্ট অপারেশনে গ্রেফতারকৃত ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপরের নির্দেশনা অনুযায়ী অপারেশন চলমান থাকবে।

* সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়

সংবাদটি শেয়ার করুন....
Emon Khan

Emon Khan

About Author